Advertisement
বুধবার, 07 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা শেরপুরে শুরু হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘দেবী’র দৃশ্যধারণ অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির কার্যক্রমে: সমাজকল্যাণমন্ত্রী নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়াল অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরে ১০ কোটি টাকার অভিযোগ, উধাও উত্তরা হাসপাতালের এমডি ২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
News Banner

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, পুলিশের পোশাক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় পেনাল কোডের ১৭০/১৭১/৩৯৪ ধারায় মামলা করা হয়।

মামলার পর ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় তদন্তে নামে ডিবি-উত্তর। তথ্যপ্রযুক্তি ও আধুনিক তদন্ত কৌশল ব্যবহার করে ডিবি-উত্তরের একটি দল অভিযান চালায়।

এর ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি-উত্তরের এসআই মনির হোসেন। অভিযানে এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরের সদস্যরাও সহায়তা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনির খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

পুলিশের ভাষ্য, তাদের কাছ থেকে একটি নীল রঙের TVS Apache মোটরসাইকেল, তিনটি Symphony A30 বাটন ফোন, চারটি স্মার্টফোন, নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ লেখা একটি নেমপ্লেট, পুলিশের নীল রঙের একটি টি-শার্ট, তিনটি মানিব্যাগ, দুটি হাতঘড়ি, চাবিসহ একটি চাবির রিং উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি লোহার হাসুয়া ও দুটি লোহার ছুরিও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়া গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

পুলিশের সিডিএমএস (CDMS) ডাটাবেজ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আগের মামলার তথ্যও পাওয়া গেছে। উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় চুরি ও অনুপ্রবেশের মামলা এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনকে সাভার মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 358 টি

মন্তব্য করুন