Advertisement
সোমবার, 23 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ইংলিশ অলিম্পিয়াডের বিশ্বমঞ্চে শেরপুরের জারিফ

ইংলিশ অলিম্পিয়াডের বিশ্বমঞ্চে শেরপুরের জারিফ
News Banner

আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে শেরপুরের নকলা উপজেলার কৃতী শিক্ষার্থী মো. তাওসিফ উল হক জারিফ। ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসর ‘English Olympiad Season 4 – Grand Finale Global’-এ অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে সে।

আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে জারিফ।

জারিফ শেরপুরের নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের সন্তান। ইংলিশ অলিম্পিয়াডে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় সে।

শুধু ইংলিশ অলিম্পিয়াডেই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খেলাধুলায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০২৪ সালে EWU Science and IT Olympiad-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জারিফ। এ ছাড়া ২০২৫ সালে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদক জয় করে সে।

জারিফ বর্তমানে ঢাকার বারিধারা শাখার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

তার এ সাফল্যে আনন্দিত ও গর্বিত পরিবার, স্বজন এবং এলাকাবাসী। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে—এমন প্রত্যাশা তাঁদের। একই সঙ্গে জারিফের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরবর্তী সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 164 টি

মন্তব্য করুন