Advertisement
শুক্রবার, 06 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সরকার গতানুগতিক ধারায় চলছে না: ত্রাণমন্ত্রী

সরকার গতানুগতিক ধারায় চলছে না: ত্রাণমন্ত্রী
News Banner

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। দেশে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যার উজ্জ্বল প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে রাতের ভোটের যে সংস্কৃতি ছিল, বর্তমান সময়ে সেই ধারার পরিবর্তন ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন, অপসংস্কৃতি ও সর্বগ্রাসী অব্যবস্থাপনা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল হক।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 585 টি

মন্তব্য করুন