Advertisement
সোমবার, 23 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের আনন্দ মিছিল

শেরপুরে তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের আনন্দ মিছিল
News Banner

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও মহল্লার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 231 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 164 টি

মন্তব্য করুন