Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা

শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা
News Banner

‘সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গণ’এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, শেরপুর জেলার আয়োজনে বালক ও বালিকা পৃথক গ্রুপে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদরের সরকারি ভিক্টোরিয়া একাডেমী। রানারআপ হয়েছে নকলা মডেল উচ্চ বিদ্যালয় ও গৌরদ্বার উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নকলার গৌরদ্বার উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে সদরের ছনকান্দা ডা. এম.টি. হোসেন উচ্চ বিদ্যালয়।

কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নকলার চিথলিয়া দাখিল মাদ্রাসা এবং রানারআপ হয়েছে সদরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সদরের ছনকান্দা ডা. এম.টি. হোসেন উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে নকলার চিথলিয়া দাখিল মাদ্রাসা।

জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বুলবুল হলরুমে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় বালক বড় গ্রুপে সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং মধ্যম গ্রুপে ঝিনাইগাতী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বড় গ্রুপে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট এবং মধ্যম গ্রুপে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে, একই বিদ্যালয়ের পুকুরে বালক ও বালিকা পৃথকভাবে বড় ও মধ্যম গ্রুপে চারটি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো হলো- মুক্ত, প্রজাপতি, বুক ও চিৎ সাঁতার।

খেলা শেষে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বুলবুল হলরুমে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি এবং পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিয়ে থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিকভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক, খেলার পরিচালক, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 23 টি

মন্তব্য করুন