শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের তিন নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাশকতার চেষ্টা সংক্রান্ত একটি মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ইয়াকুবের দুই দিন এবং শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার রাজু ও যুবলীগ নেতা আব্দুল বাতেনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খোরশেদ আলম ইয়াকুবের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে। যুবলীগ নেতা আব্দুল বাতেনের বিরুদ্ধে রয়েছে একই ধরনের ছাত্র হত্যা মামলাসহ পাঁচটি মামলা। অন্যদিকে রাজন সরকার রাজুর বিরুদ্ধে নাশকতার চেষ্টা সংক্রান্ত মামলাসহ পৃথক দুটি মামলা রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র হত্যা, নাশকতার চেষ্টা ও সন্ত্রাসী হামলাসহ একাধিক মামলা রয়েছে। একটি মামলায় ইয়াকুবের দুই দিন এবং রাজন সরকার রাজু ও আব্দুল বাতেনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে থাকা আরও দুটি মামলার রিমান্ড শুনানি বাকি রয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব ও যুবলীগ নেতা আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই রাতে শেরপুর শহরের নয়ানীবাজার এলাকার নিজ বাসা থেকে রাজন সরকার
মন্তব্য করুন