Advertisement
বুধবার, 16 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে হচ্ছে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে হচ্ছে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট
News Banner

 

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, পুলিশের প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ সদস্যদের কাজে লাগিয়ে এই ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সভায় বিগত ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পেশ ও প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয়। একই সঙ্গে ওই সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ স্টাফ কলেজের ভূমি ব্যবহারের জন্য এমআরটির প্রস্তাব, বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের বৈদেশিক অংশে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ, কলেজের অধীনে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা এবং কলেজের বিধিসমূহের সরকারি অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া বাধ্যতামূলক প্রশিক্ষণকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা, INTERPA (International Association of Police Academies)-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রশিক্ষণের আয়োজন ও বিদেশে প্রশিক্ষণার্থী পাঠানো, পিএসসির অবকাঠামো উন্নয়ন এবং মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্সমাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় পুলিশ স্টাফ কলেজের রজতজয়ন্তী উদযাপন এবং ‘Training for the SAARC Countries’ বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস করছে। তবে সাইবার অপরাধ মোকাবিলায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্সের অনেক দক্ষ সদস্য রয়েছেন। তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি ইউনিটকে কার্যকরভাবে গড়ে তোলা হবে।

পুলিশ সদস্যদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কিংবা আধুনিক সুযোগ-সুবিধা তৈরি করে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এর মাধ্যমে সাইবার স্পেসসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষ ও প্রস্তুত করে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন