Advertisement
বুধবার, 16 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি

নালিতাবাড়ীতে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, জরিমানা ৫০ হাজার টাকা

নালিতাবাড়ীতে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, জরিমানা ৫০ হাজার টাকা
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত কাজী ও বর-কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিনগর গ্রামের আবুল হাসেমের ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনের সঙ্গে একই ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের আকরাম আলীর ছেলে মারেফতের (১৯) বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১১ ধারায় কাজী মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তিনি কালিনগর গ্রামের মজিবুল হকের ছেলে। এ ছাড়া একই আইনের ৮ ধারায় বরের বাবা মো. আকরাম আলীকে ১০ হাজার টাকা এবং কনের বাবা আবুল হাসেমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে বর ও উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছেলে-মেয়ের বিয়ে দেওয়া হবে না বলে তারা অঙ্গীকার করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 30 টি

মন্তব্য করুন