Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও বৈশ্বিক শান্তিতে সংলাপের আহ্বান এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে চীনের সিআরসিসির সঙ্গে চুক্তি গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু

শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ
News Banner

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজ ও ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরনীর সৌজন্যে এ চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সুমন, ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রুপালি বেগমসহ প্রতিষ্ঠান দুটির শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 90 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 573 টি

মন্তব্য করুন