Advertisement
বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা শেরপুর-৩ আসনে বাইকে চড়ে প্রত্যন্ত এলাকায় এমপি রুবেল, শুনছেন মানুষের সমস্যার কথা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে -ওআইসি শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ শেরপুরে শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা গ্রেপ্তার শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী আয়োজন: প্রস্তুতি দেখতে একাডেমি পরিদর্শনে মন্ত্রী বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান -স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা

শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা
News Banner


শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের চারটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ‘ভোররাত ৪টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে তিন পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 19 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 34 টি

মন্তব্য করুন