Advertisement
বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের মতবিনিময় সভা শেরপুরে ডিসির গণশুনানিতে ১৫৭ সেবাপ্রার্থী পেলেন সহায়তা শেরপুরে ‘আওয়ার শেরপুর’ অ্যাপস উদ্বোধন শেরপুরে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিলেন ডিসি শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা শেরপুর-৩ আসনে বাইকে চড়ে প্রত্যন্ত এলাকায় এমপি রুবেল, শুনছেন মানুষের সমস্যার কথা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে -ওআইসি শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
News Banner

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরির লক্ষ্যে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শেরপুর বার্ড ক্লাব ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং সল্ট-কেন্ডি ট্যুরস অ্যান্ড ট্রাভেল-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে বট, কদম, চালতা, আমলকি, গাব, আমড়া, ডেউয়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাস কারুয়া, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি-পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি, পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বলেন, ‘প্রতিবছর আমাদের সংগঠনের উদ্যোগে পাখি ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, সড়কের পাশে এবং বিভিন্ন খোলা জায়গায় রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যেও চারা বিতরণ করা হয়।’

তিনি জানান, এ বছর সংগঠনের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 88 টি

মন্তব্য করুন