Advertisement
বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের মতবিনিময় সভা শেরপুরে ডিসির গণশুনানিতে ১৫৭ সেবাপ্রার্থী পেলেন সহায়তা শেরপুরে ‘আওয়ার শেরপুর’ অ্যাপস উদ্বোধন শেরপুরে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিলেন ডিসি শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা শেরপুর-৩ আসনে বাইকে চড়ে প্রত্যন্ত এলাকায় এমপি রুবেল, শুনছেন মানুষের সমস্যার কথা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে -ওআইসি শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

শেরপুরে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিলেন ডিসি

শেরপুরে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিলেন ডিসি
News Banner

শেরপুরের জেলা প্রশাসকের গণশুনানিতে চলাচলে অক্ষম এক নারীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গণশুনানিতে ঝিনাইগাতী উপজেলার ইয়াসমিন নামে ওই নারীর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

জানা গেছে, চলাচলে অক্ষম ইয়াসমিন কিছুদিন আগে হুইলচেয়ারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে হুইলচেয়ারটির ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেলে জেলা প্রশাসকের গণশুনানিতে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকণ রেজাসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ইয়াসমিনকে ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আনা হয়েছে। তিনি হুইলচেয়ারের জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হলো।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 37 টি

মন্তব্য করুন