Advertisement
শুক্রবার, 18 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ : বাণিজ্যমন্ত্রী ভোক্তা অধিকার সুরক্ষায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় চিকিৎসাব্যবস্থার উন্নয়ন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচার, আটক ৫৩১ গ্রাম ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় দুই মন্ত্রীর বৈঠক, জিএমসি ও সার্ক নিয়ে আলোচনা শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটো ভ্যান শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের মতবিনিময় সভা শেরপুরে ডিসির গণশুনানিতে ১৫৭ সেবাপ্রার্থী পেলেন সহায়তা শেরপুরে ‘আওয়ার শেরপুর’ অ্যাপস উদ্বোধন

শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটো ভ্যান

শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটো ভ্যান
News Banner

শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ সাজু শেখ ও নুরজাহান দম্পতিকে এবার জেলা প্রশাসন থেকে দেওয়া হল ঘর এবং তার ছেলের জন্য ব্যাটারী চালিত ভ্যান।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামে ওই বৃদ্ধ দম্পতির বাসায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সরেজমিনে গিয়ে ভ্যান গাড়িটি তার ছোট ছেলের হাতে তুলে দেন। একই সাথে জেলা প্রশাসন থেকে তার জরাজীর্ণ পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। 

এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগান্তর প্রতিনিধি ও কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর  ওই বৃদ্ধ দম্পতির 'আল্লাহ আমাকে খাবার দাও, আমি খুব কষ্টে আছি।' এমন আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর তোলপাড় শুরু হয় জেলা সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে। একই সাথে ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশ-বিদেশ থেকে নানা জনে। 

এদিকে ওই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ হযরত আলী, জেলা যুবদল, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এদিকে ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই দম্পতির চিকিৎসার দায়িত্ব নিয়ে শহরের আবেদন হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসার পর বুধবার বাসায় ফিরে যান তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে ভাইরাল বৃদ্ধ দম্পতির খবর পেয়েই আমরা প্রাথমিকভাবে রোববার রাতেই খাদ্য দ্রব্য ও নগদ অর্থ দিয়েছিলাম। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে নানা সাহায্য সহযোগিতা আসছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ এবং তার ছেলের জন্য ব্যাটারী চালিত ভ্যান উপহার দিলাম। যাতে বৃদ্ধ দম্পতির ছেলের মাধ্যমে আয়ের একটি উৎস হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 39 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 38 টি

মন্তব্য করুন