Advertisement
শুক্রবার, 18 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ : বাণিজ্যমন্ত্রী ভোক্তা অধিকার সুরক্ষায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় চিকিৎসাব্যবস্থার উন্নয়ন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচার, আটক ৫৩১ গ্রাম ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় দুই মন্ত্রীর বৈঠক, জিএমসি ও সার্ক নিয়ে আলোচনা শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটো ভ্যান শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের মতবিনিময় সভা শেরপুরে ডিসির গণশুনানিতে ১৫৭ সেবাপ্রার্থী পেলেন সহায়তা শেরপুরে ‘আওয়ার শেরপুর’ অ্যাপস উদ্বোধন

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু
News Banner

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। এর মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের কোথাও কিন্তু মাদকের ফ্যাক্টরি নাই। এগুলো আসলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয় এবং দিচ্ছে, যাতে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে।’

তিনি বলেন, ‘আমরা কি আমাদের দেশ গড়ব, নাকি ধ্বংসের দিকে নিয়ে যাব? সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাদকের পরিস্থিতি ভয়াবহ। কোনো কোনো এলাকায় মাদকাসক্তির হার ২৩ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি। এখনই মাদকের লাগাম টেনে না ধরলে এর ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। শিক্ষার্থীরা যদি মাদকের দিকে ধাবিত হয়, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেবে।

মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাড়ির আশপাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকলে সেখানে ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের অনুশোচনা করা উচিত। জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 94 টি

মন্তব্য করুন