Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার শ্রীবরদীর সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুরে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে অতিরিক্ত সচিব অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ পাটের মাঠে ব্যস্ততা, ন্যায্য দামের আশায় কৃষক

শেরপুরে ডাঃ সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরে ডাঃ সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
News Banner

 


শেরপুরে শ্রীবরদী উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে ডাঃ সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.জ.ম রেজাউল করিম খান, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ।

শ্রীবরদী কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক কবি হাসান শরাফত এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মোঃ  জসিম উদ্দিন বাদল। 

সংবর্ধনা শেষে উপজেলার পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী ১৭১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও বই উপহার এবং সেরা ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট  প্রদান করা হয়।

এছাড়া ডাঃ সেরাজুল হক স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক শেরপুর-৩ আসনের সাবেক প্রয়াত এমপি ডাঃ সেরাজুল হকের পুত্র বর্তমান এমপি মাহমুদ রুবেল এবং ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজম রেজাউল করিম খানকে সম্বর্ধনা দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 136 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 105 টি

মন্তব্য করুন