শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মাধবপুরস্থ সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে থেকে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফকার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
এই অভিযানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ।
এ সময় অন্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, আরডিসি মোঃ আনোয়ার হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সরকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আকরামুজ্জামান রাহাত, জেলা রোভার স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন