Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার শ্রীবরদীর সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুরে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে অতিরিক্ত সচিব অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ পাটের মাঠে ব্যস্ততা, ন্যায্য দামের আশায় কৃষক

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 
১৯ সেপ্টেম্বর শনিবার রাতে শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ।

শ্রীবরদী উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয়  প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।

সাহিত্য আড্ডায় আলোচকরা বলেন,‌‌ আমাদের মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার উৎস, তেমনই আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। বাংলা কাব্য-সংগীতে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়ময় ও অভূতপূর্ব।

শিল্পকলা সদস্য ও কবি আজাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, মাহমুদ আরিফ, মোঃ তাজুল ইসলাম, মোঃ রবিন, শফিউল আলম, বাশার আনাম, জিশান মাহমুদ, আব্দুর রহমান রাব্বী, ফারজানা ববি লিজা ও সূচনা রায়।
এ সময় শেরপুর ও শ্রীবরদী উপজেলার কবি সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 32 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 105 টি

মন্তব্য করুন