শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ৭০ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রাজাপাহাড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ৭০ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন