Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট: শেরপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১১ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে ডিএনসিসিতে যুক্ত হলো ৫ নতুন ট্রাক কক্সবাজারে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক-১ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর হতে পারে অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ মৎস্য-প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে আইসিসিসিএডির সঙ্গে সরকারের চুক্তি সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
News Banner

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। পরে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফরের ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও জোরদার করতে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে বাংলাদেশে সুশৃঙ্খল, সুনির্দিষ্ট ও পরিকল্পিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও মত দেন ইয়াও ওয়েন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণের সুযোগ থাকলে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে।

এ সময় চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতার কথা উল্লেখ করে দুই দলের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত।

সাক্ষাতে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 111 টি

মন্তব্য করুন