Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে - ইসি মাছউদ পাবনায় শিশু কলিকে ধর্ষণ-হত্যা: ফাঁসির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ-রুপা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট: শেরপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি

শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত

শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত
News Banner

শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মবিনুজ্জামান মিল্টনকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. শওকত হোসেন। এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাশেম আহমেদ সিদ্দিকীকে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।

আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত জুনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদনের পর শেরপুরে দলটির নেতাকর্মীরা স্বাগত কর্মসূচি পালন করেছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 46 টি

মন্তব্য করুন