শেরপুরে সেপ্টেম্বর ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় সভায় গুরুত্ব পায়।
চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন