Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে - ইসি মাছউদ পাবনায় শিশু কলিকে ধর্ষণ-হত্যা: ফাঁসির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ-রুপা

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
News Banner

ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় এক চীনা কর্মকর্তাকে হাত-পা বেঁধে ও গলায় ছুরি ধরে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, মুখোশ পরা অন্তত তিনজন দুর্বৃত্ত রাতের আঁধারে কারখানায় ঢুকে ওই কর্মকর্তাকে জিম্মি করে এ টাকা নিয়ে যায়। তবে ঘটনাস্থলের পেছনের অংশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার দৃশ্যের কোনো ফুটেজ পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানা পুলিশ উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড কারখানাটি পরিদর্শন করেন।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার চীনা নাগরিক লি পেংগুই নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল বলে দাবি করা হয়েছে। পরে দুর্বৃত্তরা কারখানার দোতলায় গিয়ে লি পেংগুইকে গলায় ছুরি ধরে জিম্মি করে। একপর্যায়ে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে তারা। পরে ওই কর্মকর্তার কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে কারখানা কর্তৃপক্ষের দাবি।

কারখানার ম্যানেজার বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। চায়নিজ কর্মকর্তার হাত-পা বেঁধে গলায় চাকু ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়। কারখানার ওই পাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।’

এদিকে ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘রাত ১২টার পর সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

ঘটনার পর কারখানাটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কারখানার পেছনের অংশে সিসিটিভি ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা ওই পথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং প্রকৃতপক্ষে কত টাকা লুট হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 118 টি

মন্তব্য করুন