Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
অসহায় কোচ নারীর পাশে এমপি পত্নী ফরিদা হক নারী-শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে UNFPA-এর সহযোগিতা চান - সমাজকল্যাণ মন্ত্রী এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-চীনকে এক হওয়ার আহ্বান - আলবানিজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
News Banner

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে মহাসড়কের পাশে সদর উপজেলার দরুন এলাকায় সাবেক সংসদ সদস্য ছোট মনিরের পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে তা বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 121 টি

মন্তব্য করুন