কূপে পড়ে মৃত্যুবরণ করা স্বামীর পর অসহায় হয়ে পড়া কোচ নারী জয়ন্রী কোচের পাশে দাঁড়িয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা। তাঁর উদ্যোগে জয়ন্রী কোচের হাতে একটি গাভী ও একটি ষাঁড় বাছুর তুলে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব গবাদিপশু উপহার দেওয়া হয়। এর মাধ্যমে অসহায় ওই নারীর আয়-রোজগারের একটি পথ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদা হক ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ফরিদা হক দীপা ও তাঁর কন্যা রুবাইদা হক রিমঝিম। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্বামী হারিয়ে অসহায় হয়ে পড়া জয়ন্রী কোচের পরিবারের আর্থিক সংকট লাঘব এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যেই গাভী ও ষাঁড় বাছুর দেওয়া হয়েছে। গবাদিপশু পালন করে তিনি ভবিষ্যতে আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ফরিদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা অব্যাহত রাখাই তাদের অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন