Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
News Banner

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) লুইজি দে'এরামো (Luigi D'Eramo)-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পারস্পরিক স্বার্থ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে ইতালির উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একইভাবে বাংলাদেশের অভিজ্ঞতাও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজে লাগানো সম্ভব।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম, ইকনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 133 টি

মন্তব্য করুন