Advertisement
শনিবার, 26 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৯৬০ পিস নেশার ট্যাবলেট জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৯৬০ পিস নেশার ট্যাবলেট জব্দ
News Banner

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি সূত্র জানায়, ২৯ বিজিবির অধীন বড়গ্রাম বিওপির সদস্যরা বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 20 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 184 টি

মন্তব্য করুন