Advertisement
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আনসারকে হারিয়ে ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের চ্যাম্পিয়ন বিজিবি

আনসারকে হারিয়ে ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের চ্যাম্পিয়ন বিজিবি
News Banner

‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’-এর শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ হ্যান্ডবল দল। ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত খেলা উপহার দেয় বিজিবি।

প্রতিপক্ষের আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করার পাশাপাশি ধারাবাহিক গোল আদায় করে শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বিজিবি।

গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিজিবি ছাড়াও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল এবং বাংলাদেশ ‘এ’ দল অংশ নেয়।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যেরও স্বীকৃতি পেয়েছেন বিজিবির দুই খেলোয়াড়। দলের সিপাহী অনিক হাসান নির্বাচিত হয়েছেন বেস্ট ডিফেন্ডার। আর ল্যান্স নায়েক তাজু হাসান পেয়েছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার।

বিজিবির শিরোপা জয়ের ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে পিলখানাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় ১৩০ জন বিজিবি সদস্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাদের সরব সমর্থনে ম্যাচজুড়ে প্রাণবন্ত হয়ে ওঠে গ্যালারি।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. মজনু মোল্লা। এ সময় বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের এই শিরোপা বিজিবির ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের সঙ্গে নতুন একটি অর্জন যোগ করেছে। একই সঙ্গে দেশের হ্যান্ডবল অঙ্গনে বিজিবি খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক সক্ষমতারও পরিচয় মিলেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 155 টি

মন্তব্য করুন