শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার সজিবকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজারসংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সজিব ইসলামকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা একটি কার্টনে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সজিব ইসলামকে শনিবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন