Advertisement
শুক্রবার, 02 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক
News Banner

শেরপুরের নকলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ বোতল ‘এস্কাফ সিরাপ’সহ মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটে নকলা পৌরশহরের পুরাতন হলচত্বর মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। আটক মনিকার বাড়ি শেরপুর সদর উপজেলায়।

এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল নকলা পৌরশহরের পুরাতন হলচত্বর মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনিকাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর হেফাজতে নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আটক মনিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

পরে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আটক মনিকাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৪ জানায়, প্রতিষ্ঠার পর থেকে মাদক, অবৈধ অস্ত্র, হত্যা ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে তারা। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 19 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 266 টি

মন্তব্য করুন