দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আজ রবিবার (৪ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।
সর্বশেষ গত বুধবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়।
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বাজুসের নির্ধারিত এসব দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও অন্যান্য খরচের বিষয়টি বিবেচনায় নিতে হবে।
মন্তব্য করুন