Advertisement
রবিবার, 04 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

জুতার ভেতর ১৬ কোটি টাকার স্বর্ণ, আটক দুই বিমানকর্মী

জুতার ভেতর ১৬ কোটি টাকার স্বর্ণ, আটক দুই বিমানকর্মী
News Banner

জুতার ভেতরে লুকানো ৮০টি স্বর্ণবারসহ দুই বিমানকর্মীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-০৫৮২-এ নজরদারি চালানো হয়। পরে বিমানবন্দরের ২১ নম্বর গেটসংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে অ্যাপ্রোন এলাকায় অভিযান চালান গোয়েন্দারা।

এ সময় বিমানের দুই কর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। তাঁরা দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে পাচারের এ ঘটনায় কারা জড়িত এবং স্বর্ণগুলো কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 54 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 305 টি

মন্তব্য করুন