Advertisement
সোমবার, 05 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
News Banner

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতাররা হলেন—মো. হোসেন (২৭), মো. আওয়াল (২৮) ও মো: আনোয়ার হোসেন সাগর (২৮)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কদমতলী থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

এ ঘটনায় কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 328 টি

মন্তব্য করুন