Advertisement
মঙ্গলবার, 06 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক চাপ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইতালির প্রলোভনে টাকা নিয়ে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২ এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী বরাদ্দ বাড়বে মৎস্য খাতে, অপচয় চলবে না: মৎস্যমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী এনজিও, বেসরকারি খাত ও সরকারের শক্তিশালী অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
News Banner

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের অধিকার নিশ্চিতকরণ, তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 343 টি

মন্তব্য করুন