Advertisement
বুধবার, 16 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা
News Banner

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির (এমকিউএ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সমঝোতা স্মারকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. আখতার হোসেন খান এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ শাতার বিন সাবরান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পরিচালক আব্দুল সালমান বিন তাইয়েপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে ‘ক্রস-বর্ডার’ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ, উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ শাতার বিন সাবরান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ ডিগ্রি চালুর ব্যাপক সুযোগ রয়েছে। এই সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে উভয় দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের পথ আরও সম্প্রসারিত হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন