Advertisement
বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ শেরপুরে আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্নের ঘর, ক্ষতি ২০ লাখ টাকা শেরপুর-৩ আসনে বাইকে চড়ে প্রত্যন্ত এলাকায় এমপি রুবেল, শুনছেন মানুষের সমস্যার কথা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে -ওআইসি শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ শেরপুরে শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা গ্রেপ্তার শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী আয়োজন: প্রস্তুতি দেখতে একাডেমি পরিদর্শনে মন্ত্রী বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান -স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জাহাজ নির্মাণে বড় বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশে জাহাজ নির্মাণে বড় বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ
News Banner

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ (Julong Group)। বাংলাদেশে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি উৎপাদিত নৌযান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপির সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। এ সময় বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ এবং মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় তাঁর প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের এসব নৌযান দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে।

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এ ধরনের বিনিয়োগের উদ্যোগ সময়োপযোগী।

তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও তা বিদেশে রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জুলং গ্রুপের বিনিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মেরিটাইম খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এ খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 87 টি

মন্তব্য করুন