Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারী-শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে UNFPA-এর সহযোগিতা চান - সমাজকল্যাণ মন্ত্রী এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-চীনকে এক হওয়ার আহ্বান - আলবানিজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল শেরপুরে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আতা, সম্পাদক শওকত চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা

শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
News Banner

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৫-এর সংসদ সদস্য মিজ্ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, এই অনুদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারীদের বিভিন্ন উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এ অনুদান সহায়ক ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 47 টি

মন্তব্য করুন