Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠদের পুরস্কার গারো পাহাড়ের শেষ প্রান্তে হারিয়াকোনা, প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস ঝিনাইগাতীর মেয়ে লুবনা এখন গ্রীণ ইউনিভার্সিটির লেকচারার ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান

ঝিনাইগাতীর মেয়ে লুবনা এখন গ্রীণ ইউনিভার্সিটির লেকচারার

ঝিনাইগাতীর মেয়ে লুবনা এখন গ্রীণ ইউনিভার্সিটির লেকচারার
News Banner

নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার হিসেবে যোগ দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেধাবী শিক্ষার্থী লুবনা জামান।

লুবনা জামান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম আমিরুজ্জানের কন্যা। তাঁর এ অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এমবিএ পরীক্ষায় তিনি সিজিপিএ-৪.০০ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনে কৃতিত্বের পাশাপাশি বিভিন্ন একাডেমিক স্বীকৃতিও অর্জন করেছেন লুবনা। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তাঁর একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে চ্যান্সেলর গোল্ড মেডেলের জন্যও মনোনীত হয়েছেন।

শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতায় এবার শিক্ষকতা পেশায় যুক্ত হলেন লুবনা জামান। গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

লুবনার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানান, মেধা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও শিক্ষকতা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এটাই তাদের প্রত্যাশা।

তাঁদের মতে, লুবনা জামানের এই সাফল্য শুধু তাঁর নিজের নয়; এটি তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিজ এলাকার জন্যও গর্বের বিষয়। নতুন কর্মজীবনে তাঁর সাফল্য ও গৌরব আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা সবার।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 59 টি

মন্তব্য করুন