Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
News Banner

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসের হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

নাগোয়ায় গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল।জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এ ছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন। 

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। 

বাংলাদেশ আগামী ২৬ ও ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারতের মুখোমুখি হবে।


এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস মিশন শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 6 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন