Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
News Banner

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটিই তাঁর প্রথম ভাষণ। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ পরিষদ হলে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তাঁর ভাষণের জন্য নির্ধারিত রয়েছে ১৫ মিনিট। তিনি বাংলায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

ভাষণে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং দেশের গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এই ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তাঁর মা ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

এদিকে, আজকের কর্মসূচির শুরুতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলা বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফ সংযুক্তকরণবিষয়ক একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকও রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শেষে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন। সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, পার্শ্ব-অনুষ্ঠান ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 52 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন