Advertisement
মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ শেরপুরে স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
News Banner

তরুণদের দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতাকে কাজে লাগিয়েই উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘Graduation Ceremony-2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ।’ দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে। এসব প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার বৃহত্তর প্রস্তুতি হিসেবেও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 221 টি

মন্তব্য করুন