Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
News Banner

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে মহিলা হোস্টেল এবং চিকিৎসাসেবা দিতে পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম আগামী ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের প্রত্যাশিত এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চিকিৎসাসেবা দিতে পাঁচ শয্যার হাসপাতালটিও গুরুত্বপূর্ণ। এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে। আগামী ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশি
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ঘটনার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। ওই ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের কয়েকজন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। তিনি নিজেও আহত এক প্রবাসীর বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। এ সময় তাঁকে সমবেদনা জানানোর পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

বিমানবন্দরে হয়রানির অভিযোগ জানাতে ই-মেইল বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।বিমানবন্দরে হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানান তিনি।

এ জন্য minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানোর আহ্বান জানান মন্ত্রী।

পরিদর্শন ও প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন