শেরপুর সরকারি কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইমারজেন্সি ব্লাড সাপোর্ট, শেরপুরের উদ্যোগে কলেজের ৫ নম্বর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মো. রাতুল হাসান শামীম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, ইমারজেন্সি ব্লাড সাপোর্টের সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার জুথী, সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান (জিতু), দপ্তর সম্পাদক মো. শাহরিয়া নাফিজ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারজেন্সি ব্লাড সাপোর্ট, শেরপুরের চেয়ারম্যান মেহেদী হাসান উজ্জ্বল।
আলোচনা পর্ব শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য করুন